ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের শাহ আলী থানা কেন্দ্রীক একাধিক আলোচিত- সমালোচিত ও চাঞ্চল্যকর ঘটনার মধ্য দিয়ে আকস্মিক সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের বদলির আদেশ হয় গতমাসে। এখবরে জনমনে অজানা এক কৌতুহলের জন্ম নিয়েছিলো তখন।
একদিকে, বাংলাদেশ পুলিশ সদস্যদের বদলি কিংবা পদায়নজণিত বিষয়টি গতানুগতিক ও নিয়মতান্ত্রিক দাপ্তরিক প্রক্রিয়া। অন্যদিকে, বিশেষ এঘটনাটি স্থানীয় সর্বমহলে ব্যপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করে গোটা মিরপুরে বিশেষ এক মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্ট হয়েছিলো। বিশেষ করে, ওসি শফিকুল ইসলামের বদলির এঘটনায় প্রায় তিন সপ্তাহ্ গত হলেও এলাকার সাধারণ নাগরিকবৃন্দের মাঝে এখনো একরকম অসন্তষ্টি ও আক্ষেপ প্রকাশ করতে দেখা গেছে।
গত ২৭ জুলাই (রোববার) ডিএমপি কমিশনার সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিসিয়াল আদেশে ডিএমপির শাহ্ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) বদলী করা হয়েছে। একই সঙ্গে পুলিশ লাইনওআর এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কাজী মোঃ রফিক আহমেদকে শাহ আলী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়।
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক শাহ আলী থানা এলাকার এক নারী বাসিন্দা বলেন, সম্প্রতি আমার সন্তানদের মধ্যকার ১৪ বছর বয়সী মেজো মেয়েটিকে অপহরণের ঘটনায় থানায় শাহ্ আলী থানায় একটি অভিযোগ দায়ের করি। বেশ কিছুদিন গড়িয়ে গেলেও তদন্তকারী কর্মকর্তার বিশেষ ব্যবস্থা কিংবা মামলায় অগ্রগতি না দেখে চরমভাবে হতাশাগ্রস্থ এবং মনে মনে প্রচণ্ড ক্ষুব্ধ হই। পরে একজন পরিচিত বড় ভাইয়ের পরামর্শে সরাসরি নিজে শাহ্ আলী থানার ওসি শফিকুল ইসলাম স্যারের সাথে দেখা করি। তিনি বিস্তারিত শুনেই তাৎক্ষণিক মামলার তদন্তকারী কর্মকর্তার মোবাইলে কল করে লাউড স্পীকারে কথা বলেন। তখন শুনতে পাই, অভিযোগ তদন্তকারী ওই এসআই অসুস্থ হয়ে বেশ কিছুদিন যাবৎ ছুটিতে আছেন।
তাৎক্ষণিক ওসি স্যার আরেকজন এসআইকে কল করে ডেকে আমার মেয়েকে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারে জরুরি আইনি ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন। আল্লাহর অসীম রহমতে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যেই আমার মেয়েকে উদ্ধার করে আমার কোলে ফিরিয়ে দেয় শাহ আলী থানা পুলিশ।
তিনি আরো বলেন, সেদিন ওসি শফিকুল ইসলাম স্যারের প্রতি এবং পুলিশের প্রতি নতুন করে মনে সর্বোচ্চ সম্মাণ, আস্থা, ভরসা, বিশ্বাস জন্ম নিয়েছে। তিনি যেখানেই থাকবেন আশা করি ভালো থাকবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার আরো এক নারী বাসিন্দা বলেন, বেশ কিছুদিন আমার দাম্পত্য জীবনে পারিবাহিক কলহ লেগেই ছিলো। কলহের মাত্রা চরমে পৌছলে উপায়ন্ত না দেখে চূড়ান্তভাবে ডিভোর্সের সিদ্ধান্ত নেই। কোলের দুই শিশু সন্তানকে নিয়ে শাহ্ আলী থানায় উপস্থিত হই স্বামীর বিরুদ্ধে মামলা করতে। ডিউটি অফিসার সবকিছু শুনে আমাকে ওসি শফিকুল স্যারের রুমে নিয়ে যান।
এসময় ওসি সাহেব সর্বোচ্চ বিনয় ও আন্তরিকতার সাথে তার সামনের চেয়ারে বসিয়ে প্রায় ঘন্টাখানেকের মত সময় নিয়ে ছোট বোন সম্বোধন করে আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন। সেসময় লক্ষ্য করেছিলাম, সিংহভাগ সময়জুড়ে আমার ৪ বছরের পুত্র ও ১৪ মাস বয়সী কণ্যা সন্তানদুটির দিকেই তার বিশেষ দৃষ্টি আটকে ছিল।
এসময় বয়সে তরণী, দুই সন্তানের জননী, একজন নারী হিসেবে দাম্পত্য জীবনে সংসার টিকিয়ে রাখার অপরিসীম গুরুত্ব, দায়িত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আমাকে মোটিভেশনাল পরামর্শ দেন। পরবর্তীতে এধরণের সমস্যায় প্রয়োজনীয় সার্বিক সহযোগিতায় আমার জন্য শাহ আলী থানা ও বড় ভাই হিসেবে ওসির দরজা ২৪ ঘন্টা খোলা থাকবে বলে ভরসা দেন তিনি। আমাকে সর্বোচ্চ ধৈর্যধারণ ও স্বামীকে নিজের ভুল বুঝতে আরো কিছুদিন সময়-সুযোগ দিতে পরামর্শ দেন। সেই সাথে শিশু বাচ্চা দুটিকে নিয়ে অন্য কোথাও নয়; সরাসরি স্বামীর বাসায় যেতে বিশেষ একরকম বিনয়ের সাথে অনুরোধ জানিয়ে চা-বিস্কিট খাইয়ে আমাকে থানা থেকে বিদায় দেন তিনি।
সেদিনের পর থেকে আমাদের দাম্পত্য জীবনে এক মূহুর্তের জন্যেও কোনো কলহ কিংবা মতবিরোধ হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন অটো- রিকশার গ্যারেজ মালিক বলেন, সম্প্রতি আমার প্রতিবেশী আরেকজন অটো রিক্সার গ্যারেজ মালিক প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তার আত্মীয় পরিচয়ে আমাকে নানাভাবে হয়রানিসহ বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে আসছিল। বেশ কয়েকবার মারধরও করে। দিন দশেক আগে শেষবার আমাকে মারধোরের ঘটনায় আমি স্থানীয় একজন পরিচিত সাংবাদিকের পরামর্শে সরাসরি থানার ওসি স্যারের সাথে দেখা করে মামলা করতে চাই। তিনি তাৎক্ষণিক ডিউটি অফিসারকে ডেকে বিস্তারিত শুনে লিখিত অভিযোগ নিতে বললেন।
এরপর, বিনয়ের সাথে আমার নাম ধরে ভাই সম্বোধন করে আমাকে প্রায় পাঁচ মিনিট ধরে বুঝিয়ে বললেন, ভাই আমি থানার ওসি। আমার কাজই আপনাদের অভিযোগ শোনা এবং আইনী ব্যবস্থা গ্রহণ করা। তারপরও ছোটখাটো এঘটনায় মামলা হলে শুধুমাত্র আসামীপক্ষই নয়; বাদী হিসেবে আপনাকেও বাধ্যতামূলক আদালতে দৌড়ঝাঁপ করতে হবে। আত্মীয় স্বজন, প্রতিবেশীদের সাথে তুচ্ছ ঘটনা, দ্বন্দ্ব- ফ্যাসাদের ছোটখাটো অভিযোগ নিয়ে হতদরিদ্র দিনমজুর শ্রেণীর অনেক লোকজন প্রায়শই থানায় মামলা করতে আসেন। ঘটনা শুনে গুরুতর অপরাধ, ক্ষয়ক্ষতির বিশেষ সম্ভাবনা কিংবা ভবিষ্যতে ফের দ্বন্দ্বের সম্ভাবনা না থাকলে প্রথমত মামলা মকদ্দমা থেকে বিরত থাকার পরামর্শই দিয়ে থাকি। ওসি হিসেবে নয়; প্রথমত একজন সচেতন মানুষ ও সামাজিক সম্প্রতির জায়গা থেকে আমি সেটি করি। আপনি যান, দেখি আগামীকালের ভেতরেই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে আশা করছি।
তিনি আরোদ বলেন, এর পরদিনই থানা থেকে একজন এসআই আমাকে কল দিয়ে খোঁজখবর নেন এবং অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ কিছু পরামর্শ দেন। অবাক করা বিষয়, এর কিছুক্ষণ পরেই অভিযুক্ত ব্যক্তি, আমার সেই প্রতিবেশী স্ব-পরিবারে উপস্থিত হয়ে আমার কাছে ক্ষমা চান। তার কৃতকর্মের জন্য অনুতপ্ত এবং ভবিষ্যতে এ ধরনের দ্বন্দ্ব ফ্যাসাদ আর করবেন না বলেও কথা দেন। সেদিন থেকে শুধু শাহ আলী থানার ওসি স্যারের প্রতিই নয় ; বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতি আমার বিশেষ শ্রদ্ধা, ভালোবাসা, আস্থা, বিশ্বাস ও ভক্তি শতভাগ বেড়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শাহ আলী থানা এলাকার বাসিন্দা ও একজন ব্যবসায়ী বলেন, আমার এক ব্যবসায়িক পার্টনার ও বন্ধু ব্যবসা এসংশ্লিষ্ট বেশ কিছু টাকা নিয়ে প্রতারণার চেষ্টা করেন। দীর্ঘদিন যাবৎ ফেরত দেই-দিচ্ছি বলে কয়েক বছর যাবত ঘোরাতে থাকে। এক পর্যায়ে টাকা ফেরত দেওয়া তো দূরের কথা; উল্টো আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোসহ হত্যার হুমিও দেয়। এতে করে আমার ব্যবসা বন্ধ হয়ে চূড়ান্তভাবে পথে বসে যাওয়ার উপক্রম হয়। ঢাকা শহরে মা-বাবা, স্ত্রী-সন্তান নিয়ে অনাহারে অর্ধাহারে দিনপাত করি। আমি চরম হতাশ ও আতঙ্কিত হয়ে টাকা উদ্ধারের আশায় অভিযোগ করতে থানায় যাই। ওসি সাহেবের সাথে দেখা করে সব কিছু খুলে বলি এবং দয়া করে আমার টাকা উদ্ধারের অনুরোধ জানাই।
প্রত্তত্তরে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট বিশেষ অর্থনৈতিক লেনদেন ও জমি সংক্রান্ত বিষয়ে থানায় মামলা গ্রহণের অপারগতা জনিতকারণসমুহ সুস্পষ্টভাবে উল্লেখ করে অত্যন্ত আন্তরিকতার সাথে আমাকে আইনী ধারণা দিলেন। বললেন, যেহেতু আপনাকে হত্যার মতো হুমকি দিয়েছে, এবিষয়ে প্রাথমিক তথ্য প্রমাণ দিয়ে আপনি একটি সাধারণ ডায়েরী করতে পারেন। সেক্ষেত্রে জিডি হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা তার সাথে যোগাযোগ করবে। এক্ষেত্রেও টাকা ফেরৎ না দেওয়ার অপচেষ্টা স্বরূপ আপনার বিরুদ্ধে কোনো কৌশলগত বল প্রয়োগের শক্তপোক্ত যুক্তি কিংবা পন্থা অবলম্বন করতে পারে। এমনকি পুলিশের ভয়ে দীর্ঘকালের জন্যে গা-ঢাকাও দিতে পারে।
তার পরামর্শনুযায়ী বিবাদী বন্ধু ও আমার পারিবারিক, সামাজিক, ব্যবসায়িক এবং সংশ্লিষ্ট পরিচিত শুভাকাঙ্ক্ষীদেরকে কাজে লাগিয়ে প্রাথমিকভাবে সাতটি দিন ধাপে ধাপে কিছু কাজ করলে টাকা উদ্ধার সম্ভবনা অতিসহজ হবে বলে আশ্বস্ত করেন তিনি।
এরপর ওসি স্যার অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেন, যান তাতে কাজ না হলে আমার ও শাহ আলী থানার দরজা ২৪ ঘন্টা খোলা আছে জানিয়ে হাসিমুখে আমাকে বিদায় দিলেন। সত্যিই সাত দিনের মধ্যে আমার সমস্যার সমাধান ও আমি সেই টাকা ফেরত পেয়ে যাই। ভীষণ খুশি হয়ে গর্বভরে তার সাথে দেখা করে সুসংবাদটি জানাই।
এসময় তিনি আমাকে একটিমাত্র কথা বলেন, দেখেছেন তো? মামলা করলে আপনার টাকা উদ্ধারে একটি দীর্ঘ প্রক্রিয়া সৃষ্টি হতো।
এসময় আমার পক্ষ থেকে তাকে সামান্য চা খাওয়ানোর দাবি জানালে উল্টো তিনিই আমাকে চা খাইয়ে আন্তরিকতার সাথে থানা থেকে বিদায় দেন। এমন ওসি বাংলাদেশের প্রতিটি থানাতেই থাকা দরকার। এতে পুলিশ বাহিনীর প্রতি দেশের গণমানুষের আস্থা, বিশ্বাস, ভরসা ফিরে পুনরায় আসবে। অফুরন্ত দোয়া রইল ওসি স্যারের জন্য।
এঘটনায় শুধুমাত এমন ইতিবাচক আলোচনাই নয়, নেতিবাচক আলোচনাও চলছে ব্যপকহারে।
থানা এলাকার রাসেল স্মৃতি উদ্যান সংলগ্ন সি ব্লক ও উত্তর বিশিলের একাধিক রাজনৈতিক কার্যালয়েও আলোচনা-সমালোচনার কমতি নেই। উত্তর বিশিলের নিজ কার্যালয়ে দলীয় অনুসারীদের সাথে এবিষয়ে আলোচনাকালে অত্যন্ত আনন্দচিত্বে ওসির বিদায়কে একরকম, উপভোগ ও উৎযাপণ করছিলেন শাহ আলী থানার একজন শীর্ষ রাজনৈতিক নেতা।
অন্যদিকে, রাজনৈতিক নেতাকর্মীদের অনেকেই ওসির বদলীর খবরে অসন্তষ্টি ও আক্ষেপ প্রকাশ করেন।
এবিষয়ে জানতে চাইলে সদ্য বিদায়ী শাহ আলী থানার ওসি শফিকুল ইসলাম বলেন, গণমাধ্যমে বক্তব্য দেওয়ার জন্যে আমাদের ডিএমপি মিডিয়া সেল আছে। সেখানে একজন ডিসি স্যার এসংক্রান্ত সকল বিষয়ে গণমাধ্যমকে ব্রিফিং করে থাকেন। পুলিশের ছোট কর্মকর্তা বা ওসি হিসেবে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার অনুমতি আমাদের নেই ভাই। মূহুর্তেই একগাল হেসে ঠাট্টার সুরে ফের বলেন, আপনারা সাংবাদিকেরা তো যেখানেই যান; সব কিছু রেকর্ড করেন।
তবে এসংক্রান্তে তাকে বিশেষভাবে আশ্বস্ত করলে তিনি বলেন, ভাই আমার কথা গুলোকে অফিসিয়াল বক্তব্য কিংবা পুলিশ-সাংবাদিকের আলোচনা হিসেবে নিয়েন না। পূর্ব-পরিচিত একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলি শোনেন, শুধুমাত্র পেটের দায়ে পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য হিসেবে যোগ দেইনি। ছোটবেলা থেকেই ডানপিটে স্বভাবের ছিলাম আমি। সেই কিশোর বয়স থেকেই এডভেঞ্চার, মানবসেবার ব্রত নিয়ে পথচলায় ঐকান্তিক ইচ্ছা, প্রবল মানিসক শক্তি এবং আগ্রহজণিত উৎসাহ আমার জন্মদাতা পিতার কাছ থেকেই পেয়েছি। যদিও সেক্ষেত্রে আমি একজন ব্যক্তি শফিকুল।
তবে পুলিশ বাহিনীতে যোগদান পরবর্তী পথচলায় সেসকল কর্মসম্পাদনে অশেষ সুযোগ সৃষ্টি, অধিকতর সহজ ও সক্ষমতা পরিপূর্ণতা পায়। পেশাগত গুরুদায়িত্বের জায়গা থেকেই পথচলায় প্রতিমূহুর্তে সেই ইচ্ছা পুরণে প্রয়োজনীয় শক্তি-সামর্থ, সাহস, আগ্রহ, উৎসাহ এবং মানসিক শক্তির দৃঢ়তাকে শতগুণ বাড়িয়ে তোলে। উর্ধ্বতন মহল যখন যাকে যেখানে উপযুক্ত মনে করবেন, তাকে সেখানেই পদায়ন করা হয়। সেক্ষেত্রে দায়িত্ব কিন্ত একই; পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য হিসেবে অর্পিত দায়িত্ব পালনে সবসবময় নিজেকে নিয়োজিত নিয়োজিত এবং নিবেদিত রাখা। জনগণের জানমাল রক্ষা, আইনী সেবা দান ও শান্তিপুর্ণ সমাজ গঠনে প্রয়োজনীয় বিষয়ে উর্ধ্বতন মহলের প্রতিটি নির্দেশনা পুঙ্খানাপুঙ্খনভাবে পালন করাই আমার কাজ। পরিশেষে, দোয়া প্রার্থনার পাশাপাশি এসব কথা গণমাধ্যমে না আনতে বিনীত অনুরোধ করেন এই পুলিশ কর্মকর্তা।